Monday, 23 July 2018

***কীভাবে সহজে BCS রিটেন পাশ করবেন??? -জেনে নিন A-Z

***কীভাবে সহজে BCS রিটেন পাশ করবেন???
-জেনে নিন A-Z
.
ফেইসবুক গ্রুপে,  পেইজে অনেকেই রিকুয়েস্ট করেছেন যেন বিসিএস রিটেন নিয়ে লিখি। বলেছিলাম, সময় পেলে একদিন লিখব। এতো দিন আমার BCS Preliminary Analysis বইয়ের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে লেখা হয়ে ওঠেনি। কিন্তু আজ লিখেই ফেলিলাম! আজ আমি আমার বাস্তব জীবনের ৩৪তম-৩৭তম বিসিএসের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করার চেষ্টা করবো। যেহেতু আমি ৩৪তম বিসিএস যেটা বিসিএসের পুরাতন সিলেবাস ছিল এবং ৩৫তম থেকে ৩৭তম বিসিএস যেগুলো নতুন সিলাবাসের আলোকে হয়েছে। আমার দুই ধরনের সিলেবাসে পরীক্ষা দেয়ার ও দুই ধরনের সিলেবাসে পাশ করার অভিজ্ঞতা রয়েছে।
.
এবার আসুন মূল কথায়, অনেকে ধারণা বিসিএস রিটেন অনেক কঠিন; প্রিলিতে কোনো মতে পাশ করা গেলেও রিটেনে সহজে পাশ করা যায় না!
আমি এই ক্ষেত্রে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আমার মতে প্রিলিতে পাশ করাটা তুলনামূলক কিছুটা কঠিন রিটেনের চেয়ে; আর রিটেনে পাশ করাটা তুলনামূলক সহজ প্রিলি চেয়ে। কারণ পিএসসি প্রিলিতে পাশ করায় কম, কিন্তু রিটেনে ফেল করায় কম। অর্থাৎ,  প্রিলির তুলনায় রিটেন অনেক গুণ বেশি পাশ করে।
আপনাকে বিসিএস রিটেনে সহজে পাশ করতে যা যা পড়তে হবে, তা হলো-
১। রিটেনের জন্য আগে বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়ুন, বিশেষ করে ৩৫তন-৩৭তম পর্যন্ত। কারণ এগুলো নতুন সিলেবাসের আলোকে নতুন প্যাটার্নের প্রশ্ন।
.
২। অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ুন রেফারেন্স দিয়ার জন্য, দৈনিক পত্রিকা পড়ুন বিশেষত সম্পাদকীয় (প্রথম আলো হলে ভালো হয়)। এতে আপনার বেশি  নাম্বার পেতে সহায়তা করবে।
.
৩। বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো পড়ুন।
সংবিধানের জন্য আরিফ খানের সহজ ভাষায় সংবিধান বইটি পড়ে দেখতে পারেন।
.

৪। বিজ্ঞানের জন্য ওরাকল বিজ্ঞান বইটি ভালো লেগেছে আমার কাছে। সাথে প্রকৌশলী মুজিবুর রহমানের একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি বইটি পড়লে তথ্য ও প্রযুক্তি অংশে ভালো সাপোর্ট পাবেন।
.
৫। আন্তর্জাতিক এর জন্য আব্দুল হাইয়ের আন্তর্জাতিক সংগঠন, সংস্থা ও চুক্তি বইটি সাথে রাখতে পারেন।

৬। ইংরেজি ট্রান্সলেশনের জন্য "Saifur's Translation and Writing" বইটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। সাথে বেসিক বই হিসেবে PC Das এর Applied English Grammar and Composition বই ভালো সাপোর্ট দিবে ইংরেজির ক্ষেত্রে।
.
৭। গণিতের জন্য প্রফেসর'স লিখিত গণিত + ৯ম শ্রেণিত গণিত করলে ভালো করতে পারবেন।
.
৮। বাংলার জন্য সৌমিত্র শেখর স্যারের বইটি পড়ে দেখতে পারেন প্রফেসর'স বাংলার পাশাপাশি।
.
৯। বাংলাদেশ বিষয়াবলির জন্য প্রফেসর মোজাম্মেল হকের একাদশ শ্রেণির পৌরনীতি বইগুলো (বিশেষত দ্বিতীয় পত্র) ব্যাপক কাজে দিবে। সাথে ড. আবু মো: দেলোয়ার স্যারের "বাংলাদেশের ইতিহাস" বইটি রাখতে পারেন (যা ভাইভাতেও কাজে দিবে)।
.
*মনে রাখবেন, কোনো প্রকাশনীর সকল বই সাধারণত ভালো হয় না।
.
*আরেকটি বিষয় মনে রাখবেন, আপনি যদি কোনোভাবে বিসিএস প্রিলিটা পাশ করতে পারেন তাহলে রিটেন ও ভাইভাতে যদি ভালো নাম্বার পান তাহলে ক্যাডার নিশ্চিত! আর যদি রিটেন ও ভাইভাতে Average নাম্বারও পান তাহলে নন-ক্যাডারের মাধ্যমে সরকারি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস একটি জব পেতে পারেন কোনো প্রকার ঘুষ-তদবির ছাড়াই!
__________________________________
©©© গাজী মিজানুর রহমান
***৩৫তম বিসিএস ক্যাডার ও সাবেক সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড।
***প্রতিষ্ঠাতা ও পরিচালক: BCS টেকনিক (বিসিএস স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম)
©©© লেখক: BCS Preliminary Analysis ( বিসিএস প্রিলির গতানুগতিক ধারণা সম্পূর্ণ বদলে দিতে বাংলাদেশের প্রথম বিসিএস প্রিলির সাজেশনভিত্তিক বই- BCS Preliminary Analysis। এই এক বই ব্যাখ্যাসহ বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ প্রিলি পাশ! কেননা, এই বইটি আমার ৩৪তম বিসিএস থেকে ৩৮তম বিসিএস পর্যন্ত দীর্ঘ ৫টি বিসিএসের বাস্তব অভিজ্ঞা, সকল নোট, সাজেশন ও টেকনিক দিয়ে রচিত। একটা বিষয় খেয়াল করবেন, কেউ অল্প পড়েও বিসিএস টিকে যায়, কেউ অনেক পড়েও টিকে না। আমার কেউ কেউ বার বার বিসিএস পাশ করে, কেউ আবার একবারও পাশ করতে পারে না। এর মূলে রয়েছে কৌশল ও পরিকল্পনা )

0 comments:

Post a Comment

Thanks for Comment on our site ...