Monday, 23 July 2018

***বিসিএস এর জন্য প্রস্তুতি নিবেন নাকি ব্যাংকের জন্য???

***বিসিএস এর জন্য প্রস্তুতি নিবেন নাকি ব্যাংকের জন্য???
..
অনেকেই দোদুল্যমান অবস্থায় আছেন ব্যাংকের প্রিপারেশন নিবেন নাকি বিসিএসের? তবে আমি মনে করি একটু বুদ্ধি খাটালে একসাথে বিসিএস ও ব্যাংক উভয়েরই প্রিপারেশন নেওয়া যায়।
.
বিসিএস ক্যাডার বা ভালো সরকারি চাকরি এমন একটা জিনিস যা আপনার পুরো জীবনকে পালটে দিতে পারে। যারা আজ আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে হেয় প্রতিপন্ন করছে, আপনি বিসিএস ক্যাডার হলে তারাই প্রথমে আপনাকে অভিনন্দন জানাবে, তারাই বেশি আপনার প্রশংসা করবে।

এখানে আমি আগেই বলে রাখি যে,  বিসিএস এর জন্য প্রচুর ধৈর্য ও পড়াশোনার প্রয়োজন। তারপরও আমি বলবো আপনি প্রথমত বিসিএসেরই প্রিপারেশন নিন।
.

কেননা, আমার অনেক কাছের বন্ধু-বান্ধব, বড় ভাই, ছোট ভাইকে দেখেছি যারা চাকরির জন্য অনেক পড়েছে কিন্তু কোনো চাকরি হয়নি ; কিন্তু শেষে দেখা গেছে তার জীবনের প্রথম চাকুরিটাই হলো বিসিএস ক্যাডার হিসেবে।
আবার অনেককে এমন দেখেছি যারা ভালো করে  বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়াতে বিসিএস ক্যাডার না হতে পারলেও ভালো সরকারি চাকরি পেয়েছে কিংবা ব্যাংকে জব হয়েছে। এই জন্য বিসিএস পরীক্ষার প্রস্তুতিকে বলা হয় "Mother of All Jobs Preparation".
বিসিএসের প্রিপারেশন নিলে একসাথে অনেক জবের প্রিপারেশন হয়ে যায়। তাছাড়া এখন কেউ যদি বিসিএসে প্রিলি, রিটেন, ভাইভা পাশ করার পরও কোনো ক্যাডার না পান, তাহলে একটা নন-ক্যাডার জব পাবেন বলে আশা করতে পারেন (৩৩তম, ৩৪তম ও ৩৫ তম বিসিএস থেকে অনেকে নন-ক্যাডারে ভালো জব পেয়েছে), পিএসসিএর ২০১২ সালের নন-ক্যাডার নিয়োগ নীতিমালা এই জন্যই মূলত প্রণয়ন করা হয়েছে।
.
এখন প্রশ্ন হলো, আপনি কেন ব্যাংক বা পিএসসির নন-ক্যাডার এর প্রস্তুতি বাদ দিয়ে কেবল বিসিএসের প্রিপারেশন নিবেন?
উত্তর: এখানে অনেক লাভ আছে, তাই নিবেন।
.
.
১. আমি মূলত বিসিএসের প্রিপারেশন নিয়ে বর্তমানে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি করছি। আপনিও পারবেন চেষ্টা করেই দেখুন না!
তবে আমি ব্যাংকের জন্য এক্সট্রা শুধু "S@fur's Math" টা করেছি এবং ICT উপর একটু পড়াশুনা করেছি। তাতেই হয়ে গেছে। এখন আবার আমি সবার দোয়া ও আল্লাহর রহমতে ৩৫তম বিসিএস ক্যাডার হয়েছে। যদিও ৩৪ তম বিসিএস ছিল প্রথম বিসিএস, সেখানে নন-ক্যাডারে নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম আর ৩৫তম ছিল আমার দ্বিতীয় বিসিএস।
.
.
২. নন-ক্যাডারের জন্য আপনাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে না
.
.
৩. কোনো প্রকার ঘুষ ছাড়াই আপনি অনেক ভালো একটা সরকারি চাকরি পাওয়ার নিশ্চয়তা অনেক বেশি।
.
.
৪ ব্যাংকের জবের জন্য বেশি পেরেশানি হতে হবে না।
.
.

.__________________________________
©©© গাজী মিজানুর রহমান
***৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ও সাবেক সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড।
***প্রতিষ্ঠাতা ও পরিচালক: BCS টেকনিক (বিসিএস প্রাইভেট প্রোগ্রাম)
©©© লেখক: BCS Preliminary Analysis ( বাংলাদেশে প্রথম বিসিএস প্রিলির সাজেশনভিত্তিক বই- BCS Preliminary Analysis। জীবনের দীর্ঘ ৫ টি BCS প্রিলির সফল অভিজ্ঞতার ভিত্তিতে নোট, শিট, সাজেশন ও স্পেশাল টেকনিক  দিয়ে রচিত। ইনশাল্লাহ, এই এক বই ভালো করে বুঝে পড়লে বিসিএস প্রিলি পাস! মনে রাখবেন, কম পড়বেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বেন। একটি ভালো বই আর একটি ভালো সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার পুরো জীবন।)

0 comments:

Post a Comment

Thanks for Comment on our site ...