Monday, 23 July 2018

BCS প্রিলির প্রস্তুতি দিয়ে শুরু করবেন নাকি প্রিলি-রিটেন দুইটা একসাথে??? .

BCS প্রিলির প্রস্তুতি দিয়ে শুরু করবেন নাকি প্রিলি-রিটেন দুইটা একসাথে???

ফেইসবুকে, ফোনে এমন কি কোনো বিসিএস পরীক্ষার্থীর সাথে কোথাও দেখা হলে প্রায়ই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, 'আচ্ছা স্যার বিসিএস প্রিলি থেকে পড়া শুরু করব নাকি রিটেন থেকে শুরু করব? নাকি প্রিলি রিটেন একসাথে নিব?'
আবার অনেকে বলে, 'প্রিলির পর বেশি সময় পাওয়া যায় না, তাই প্রিলি-রিটেন দুইটা একসাথে প্রস্তুতি নিলে ভালো।' আবার কেউ কেউ বলে, 'রিটেন ভালো করে পড়লে প্রিলি পড়াও হয়ে যায়।'
.
এখানে আমার ভিন্ন মত। আমি বলব আপনি সব বাদ দিয়ে ভালো করে প্রিলির প্রস্তুতি নিন। কেউ যদি ভালো করে প্রিলি প্রস্তুতি নেয় তার রিটেনের প্রস্তুতি ৬০-৭০% এমনিতে হয়ে যায়। তাছাড়া প্রিলিতে পাশ করাই সবচেয়ে কঠিন; রিটেন ভাইভাতে সবচেয়ে কম ফেইল করে। সর্বশেষ ৩৮তম বিসিএস প্রিলিতে প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী থেকে পাশ করেছে ১৬, ২৮৬ জনের মতো। ৩৮তম বিসিএস প্রিলিতে পাশের হার প্রায় ৫.৬%!
৩৭তম বিসিএস প্রিলিতে পাশ করেছে প্রায় ৮ হাজার ৫০০ এর মতো। এর মাঝে রিটেন দিয়েছে ৭ হাজার ৫০০ এর মতো, পাশ করেছে পাশ করেছে প্রায় ৫৯৯০ জন। তার মানে রিটেনে পাশের হার প্রায় ৯৩%। ৩৬তম বিসিএস ভাইভায় ৫ হাজার ৯৯০ জন পরীক্ষার্থীর মধ্যে মোট উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৬৩১ জন। তার মানে ভাইতে ফেল করেছে মাত্র ৩৫৯ জন! ৩৬তম বিসিএসে ভাইভাতে পাশের হার প্রায় ৯৪%!
তাহলে বুঝাই যাচ্ছে প্রিলিতে পাশ করা কঠিন, রিটেনে নয়। মনে রাখুন, এখন বিসিএস প্রিলি, রিটেন, ভাইভা পাশ করা মানেই ক্যাডার হতে না পারলেও কোনো প্রকাশ ঘুষ, তদবির ছাড়া সরকারি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস চাকরি একটা প্রায় নিশ্চিত!
.
তাই বলি, প্রিলি আগে পাশ করুন তারপর রিটেন নিয়ে চিন্তা করুন। প্রিলিই যদি পাশ করতে না পারেন রিটেন দিবেন কীভাবে?
*আর হ্যাঁ, রিটেন এর জন্য আমার দেখা সবচেয়ে ভালো বই প্রফেসর'স রিটেনের বই। ভুল কম থাকে।
.
রিটেনের জন্য আগে বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়ুন, বিশেষ করে ৩৫তন-৩৭তম পর্যন্ত। কারণ এগুলো নতুন সিলেবাসের আলোকে নতুন প্যাটার্নের প্রশ্ন।
.
বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো পড়ুন, অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ুন রেফারেন্স দিয়ার জন্য, দৈনিক পত্রিকা পড়ুন বিশেষত সম্পাদকীয় (প্রথম আলো হলে ভালো হয়), সংবিধানের জন্য আরিফ খানের সহজ ভাষায় সংবিধান বইটি পড়ে দেখতে পারেন। বিজ্ঞানের জন্য ওরাকল বিজ্ঞান বইটি ভালো। আন্তর্জাতিক এর জন্য আব্দুল হাইয়ের আন্তর্জাতিক সংগঠন, সংস্থা ও চুক্তি বইটি সাথে রাখতে পারেন। ইংরেজি ট্রান্সলেশনের জন্য "Saifur's Translation and Writing" বইটি আমার কাছে বেস্ট মনে হয়েছে।
*গণিতের জন্য প্রফেসর'স লিখিত গণিত + ৯ম শ্রেণিত গণিত করলে ভালো করতে পারবেন।
.
BCS প্রিলির প্রস্তুতির জন্য আমি বলি কম Important টপিকগুলো বাদ দিয়ে শুধু বেশি Important টপিকগুলো পড়ে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিলে প্রিলি পাশ ইনশাল্লাহ!
আর এই কৌশলকে কাজে লাগিতে আল্লাহর রহমতে জীবনের প্রথম বিসিএস প্রিলি থেকে শুরু করে অর্থাৎ ৩৪তম বিসিএস প্রিলি থেকে ৩৮তম বিসিএস প্রিলি পর্যন্ত টানা ৫ টি বিসিএসের কোনোটাই ব্যর্থ হয়নি। যতবার পরীক্ষা দিয়েছি ততবারই পাশ করেছি! এমনি আমি পূবালী ব্যাংকে জব করার সময়ও ব্যাংকের এতো প্রেশারের মধ্যে যতবার প্রিলি দিয়েছি ততবার পাশ করেছি।
কেউ যদি অল্প করেও নিয়মিত পরিকল্পনা মাফিক পড়ে ইনশাল্লাহ সফলতা আসবেই। তাই বলি, উল্টাপাল্টা বেশি জিনিস না পড়ে কেবল Important জিনিসগুলো বারবার পড়ুন। ইনশাল্লাহ আমার মতো আপনিও ভালো ফল পাবেন।
*আর তাই বিসিএস ও সরকারি চাকরির প্রার্থীদের কথা ভেবেই শুধু Important টপিকগুলো নিয়ে বাংলাদেশের প্রথম সাজেশনভিত্তিক বিসিএস প্রিলি বই "BCS Preliminary Analysis" রচিত। এই বইয়ে বিসিএস প্রিলির সব বিষয়ের শুধু Important বিষয়গুলো সাজেশন আকারে টেকনিকের মাধ্যমে গুছিয়ে দেয়া হয়েছে।
__________________________________
©©© গাজী মিজানুর রহমান
***৩৫তম বিসিএস ক্যাডার ও সাবেক সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড।
***প্রতিষ্ঠাতা ও পরিচালক: BCS টেকনিক (বিসিএস স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম)
©©© লেখক: BCS Preliminary Analysis ( বিসিএস প্রিলির গতানুগতিক ধারণা সম্পূর্ণ বদলে দিতে বাংলাদেশের প্রথম বিসিএস প্রিলির সাজেশনভিত্তিক বই- BCS Preliminary Analysis। এই এক বই ব্যাখ্যাসহ বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ প্রিলি পাশ! কেননা, এই বইটি আমার ৩৪তম বিসিএস থেকে ৩৮তম বিসিএস পর্যন্ত দীর্ঘ ৫টি বিসিএসের বাস্তব অভিজ্ঞা, সকল নোট, সাজেশন ও টেকনিক দিয়ে রচিত। একটা বিষয় খেয়াল করবেন, কেউ অল্প পড়েও বিসিএস টিকে যায়, কেউ অনেক পড়েও টিকে না। আমার কেউ কেউ বার বার বিসিএস পাশ করে, কেউ আবার একবারও পাশ করতে পারে না। এর মূলে রয়েছে কৌশল ও পরিকল্পনা )

1 comment:

  1. “বিসিএস লিখিত প্রস্তুতি নিয়ে এমন গঠনমূলক পোস্ট সত্যিই উপকারী। বিস্তারিত বিশ্লেষণ এবং অধ্যায়ভিত্তিক নির্দেশনা নতুনদের জন্য বেশ সহায়ক। পাশাপাশি যারা প্রিলিমিনারি ও লিখিত প্রস্তুতি একসাথে নিতে চান, তাদের জন্য এটা ভালো রোডম্যাপ হবে। আমি নিজেও এই বিষয়টি নিয়ে কাজ করছি — চাইলে আমার পোস্টেও একবার চোখ রাখতে পারেন:
    https://dmrosid.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF/

    ReplyDelete

Thanks for Comment on our site ...